প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ১:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৯, ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
মহানন্দা ব্যাটালিয়ান (৫৯ বিজিবি) এর অভিযানে বিদেশী ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্ত এলাকার একটি আমবাগান থেকে দুটি বিদেশি ওয়ান শুটার গান ও নয় রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৯বিজিবি)। বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামের সীমান্ত পিলার ১৮২/৩-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত একটি আমবাগানে বিশেষ অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
শুক্রবার, ৯ ডিসেম্বর বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়ন গোবরাতলা সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
তিনি বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশে একটি দুষ্কৃতকারী চক্র সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালানের চেষ্টা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরো বলেন উদ্ধারকৃত অস্ত্রগুলো জিডির মাধ্যমে শিবগঞ্জ থানায় হস্তান্তরিত করা হবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com