পটুয়াখালীর মহিপুরে যৌথ বাহিনীর পরিচালিত অপারেশন ডেভিল হান্টে যুবলীগ নেতা মামুন হাওলাদার (৪৫) আটক হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৩ টায় মহিপুর সদর ইউনিয়নের কাঠপট্টি এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।আটক মামুন মহিপুর থানা যুবলীগের সদস্য ও সদর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার। তিনি ওই এলাকার মৃত. আব্দুর রব হাওলাদারের ছেলে।
তার আটকের বিষয়টি নিশ্চিত করে মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ‘ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করে তাকে আটক করা হয়। নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।