এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা ১৩ অক্টোবর ২০২৬ , ৩:০৫:১২ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালীর মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের চর ধুলাসারের গঙ্গামতি এলাকা থেকে মো. রাসেল (৩২) নামের এক ব্যক্তির কাছ থেকে ২৮৬ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী কার্যালয়ের একটি দল। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযানকালে কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক উপস্থিত ছিলেন।
ইয়াসিন সাদেক বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় তাঁর বিরুদ্ধে মহিপুর থানায় মামলা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে এলাকার সবাইকে সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মঙ্গলবার সকালে তাঁকে কলাপাড়া আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।





















