
নওগাঁ প্রতিনিধি: সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে নওগাঁর মান্দা উপজেলার ছোটমুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়ে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়। এতে শোকাহত পরিবেশে শিক্ষার্থীরা চোখের জলে তাদের অনুভূতি প্রকাশ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন বলেন, “আমরা এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত ও নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি। ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে, সে জন্য আমরা সকলে মিলে প্রার্থনা করেছি।”
এই আয়োজন বিদ্যালয়ের সামাজিক দায়বদ্ধতার একটি দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে স্থানীয় মহলে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।