
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাজু মোল্লা এবং নড়াইলের কালিয়া পৌর কৃষকদলের সদস্য সচিব মো. শাহিন হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কৃষকদল। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলা কৃষকদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সোহান চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
শ্রীপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক এ কে এম রোমানুর রহমান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার ও চৌধুরী রেজাউল হক মিন্টু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা, জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান হাসু, জেলা যুবদলের যোগাযোগবিষয়ক সম্পাদক মুন্সি জয়নুল আবেদীন, উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ ও সদস্য সচিব শাহ আলম তুফান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন ও সদস্য সচিব বদরুল আলম লিটু এবং উপজেলা কৃষকদলের সদস্য সচিব মঈনুল হাসান সুজন।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার সাহেব আলী, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি টুকু খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াছিন আলী সোহেল, সদস্য সচিব হেমায়েত হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এনায়েত হোসেন, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবু রায়হান রিংকুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।