
মাগুরার শ্রীপুরে দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমান এবং মাসুদ মজুমদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুষ্ঠানে উপজেলার ১৮ জন দুস্থ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থীকে ২ হাজার ৪০০ টাকা করে, মাধ্যমিক বিদ্যালয়ের ২ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২ জন শিক্ষার্থীকে ৯ হাজার ৫০০ টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।
এ ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই শিক্ষার্থীর মাঝে দুটি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।