
হবিগঞ্জের চুনারুঘাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদক সেবন করে পারিবারিক অশান্তি সৃষ্টির অভিযোগে আব্দুল আহাদ নামের ওই ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আব্দুল আহাদ চুনারুঘাটের উত্তর হাতুন্ডা এলাকার বাসিন্দা এবং আব্দুল কুদ্দুসের ছেলে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, মাদক ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।