
নওগাঁর মান্দায় ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মো. আব্বাস আলীকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ঘোনা গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঘোনা গ্রামের মৃত বদর আলী মণ্ডলের ছেলে আব্বাস আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় গোয়ালঘরের ভেতরে গোবরের খড়ির নিচে নীল পলিথিনে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় গাঁজা পাওয়া যায়। পরে আব্বাস আলী গাঁজা বের করে দিলে পুলিশ ১ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।