প্রিন্ট এর তারিখঃ জুন ২, ২০২৬, ২:১২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২৫, ৯:৩৯ অপরাহ্ণ
মাধবপুরে অনুমোদন লাইসেন্স বিহীন চারটি করাতকল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কড়রা, নোয়াপাড়া ও শাহপুর বাজার এলাকায় বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত এক অভিযানে অনুমোদন ও লাইসেন্স বিহীন চারটি করাতকল অপসারণ করেছে বন বিভাগ।'
অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম ও সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তারা। এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি মাধবপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে নিরাপত্তা ও সহায়তা প্রদান করে।'
অভিযানে দেখা যায়, উচ্ছেদকৃত করাতকলগুলো দীর্ঘদিন ধরে কোনো অনুমোদন ও বৈধ কাগজপত্র ছাড়াই কাঠ চিরাইয়ের কাজ করে আসছিল। এতে বনজ সম্পদের অপচয় এবং পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছিল।'
বন বিভাগ সূত্রে জানা গেছে, অবৈধ করাতকল বন্ধে এবং পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলমান থাকবে। জনস্বার্থে এই অভিযান পরিচালিত হচ্ছে এবং এতে স্থানীয় জনগণেরও সহযোগিতা কামনা করা হয়েছে।'
স্থানীয় সচেতন মহল বন বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং পরিবেশ সুরক্ষায় কঠোর অবস্থানের পক্ষে মত দিয়েছেন।'
নাহিদ মিয়া /এমআই
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com