প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ১১:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ণ
মাধবপুরে অবৈধ মাটি-বালু উত্তোলন: দুই ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত মাধবপুর আর্মি ক্যাম্প ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে মাটি-বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় দুইজনকে আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন মাধবপুর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার (১৩ ইবি) এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম।
জরিমানাপ্রাপ্তরা হলেন—হাবিবুর রহমান নুরু (৩৮) ও রেজাউল মুত্তাকিম (৩৩)। তারা দু’জনই উপজেলার নারায়ণখোলা এলাকার আবু মোঃ রমজান আলীর ছেলে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম জানান, অবৈধ মাটি ও বালু উত্তোলনের ফলে কৃষিজমির টপসয়েল নষ্ট হচ্ছে এবং পরিবেশ ও স্থানীয় জনজীবনে মারাত্মক ক্ষতি হচ্ছে। অভিযান চালিয়ে অবৈধ কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com