নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মেধাবৃত্তি প্রদান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ জাহিদ বিন কাশেম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম ও একাডেমিক সুপারভাইজার রোখসানা পারভিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসএসসি পরীক্ষার্থী ইশরাত জাহান ইভা ও শফিউল আলম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ জাহিদ বিন কাশেম বলেন, মেধা বিকাশে পড়াশোনার সাথে সাথে খেলাধুলার ভূমিকা রয়েছে। পাঠ্য বইয়ের পাশাপাশি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিরও দরকার। সুতরাং পড়াশোনা, খেলাধুলা ও এক্সট্রা কারিকুলার এক্টিভিটিতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।'
তিনি একইসংগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম শামীম।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।