হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী উত্তর বাজারে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের সামনে অভিযান চালায়। এসময় বানেছা বেগম (৪০) নামে এক নারী মাদক কারবারিকে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বানেছা বেগম মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের ইয়াছিন মিয়ার স্ত্রী।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদ উল্ল্যা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।