হবিগঞ্জের মাধবপুরে কৃষিজমির টপসয়েল সংরক্ষণ ও অবৈধভাবে মাটি বিক্রি প্রতিরোধে টানা মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলামের নেতৃত্বে ৪ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত চলা অভিযানে তিনজনকে অর্থদণ্ড এবং একটি ড্রেজার মেশিনসহ প্রায় এক হাজার ফুট পাইপ অপসারণ করা হয়।
AC Land Madhabpur-এর অফিসিয়াল ফেসবুক সূত্রে অভিযানের বিবরণ:
সব মামলাতেই ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে মাধবপুর থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম বলেন, “কৃষিজমি রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
উপজেলা প্রশাসন কৃষিজমির উর্বরতা নষ্ট করে টপসয়েল উত্তোলন ও অবৈধ মাটি ব্যবসা থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে সতর্ক করেছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।