প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ১২:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ
মাধবপুরে কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

হবিগঞ্জের মাধবপুরে বিজিবির অভিযানে ট্রাকভর্তি পাথরের নিচে লুকানো প্রায় ২ কোটি ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি করলে পাথরের নিচে বস্তাবন্দি বিপুল পরিমাণ কসমেটিকস পাওয়া যায়।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ২ কোটি ৪ লাখ টাকা। এসব মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com