প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ২:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ১:৩৭ অপরাহ্ণ
মাধবপুরে গাঁজাসহ যুবক গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

হবিগঞ্জের মাধবপুরে মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজা ও একটি টিভিএস মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার কাশিমনগর বাজারের রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম খোকন মিয়া ওরফে সাগর (৩০)। সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা ও একটি টিভিএস মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, খোকন মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। জব্দকৃত মাদকের বাজারমূল্য কয়েক লাখ টাকা।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com