
হবিগঞ্জের মাধবপুরে ঘুমের ওষুধ মিশিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাব জানায়, গত ১৯ অক্টোবর রাতে অভিযুক্ত ব্যক্তি ভিকটিমের বাড়িতে অবস্থানকালে কৌশলে জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান। এতে ভিকটিম ও তার পরিবারের সদস্যরা অচেতন হয়ে পড়লে, ওই ব্যক্তি তরুণীকে ধর্ষণ করে পালিয়ে যান।
ঘটনার পর ভিকটিমের বাবা বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার (২৫ অক্টোবর) রাতে মাধবপুরের নোয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অপরাধের কথা স্বীকার করেছেন। পরে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, “ঘটনার পরপরই র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।