প্রিন্ট এর তারিখঃ জুন ১৭, ২০২৬, ৭:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৬, ৩:১২ অপরাহ্ণ
মাধবপুরে ট্রাক্টরের চাপায় শিশুর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় জিহান মিয়া (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাঘাসুরা চকবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহান মিয়া ওই এলাকার মো. সুবেল আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,দুপুরে জিহান মিয়া বাড়ির পাশের সড়কের ধারে অবস্থান করছিল। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে অবাধে ও বেপরোয়া গতিতে মাটিবাহী ট্রাক্টর চলাচল করছে। যথাযথ তদারকি না থাকায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোরশেদ খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com