
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ডেভিল হান্ট ফেজ-টু অভিযানে ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল চন্দ্র দেব (৬৭)। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে তাকে হবিগঞ্জের বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সাহানুরের নেতৃত্বে একদল পুলিশ ধর্মঘর ইউনিয়নের কালির বাজার এলাকায় অভিযান চালিয়ে শ্যামল চন্দ্র দেবকে গ্রেফতার করে। তিনি উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের মৃত প্রফুল্ল চন্দ্র দেবের ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় শ্যামল চন্দ্র দেবের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ওই ঘটনায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।