প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৪:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
মাধবপুরে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর আওতায় অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ মৈত্রী রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাধবপুর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানে আব্দুল মোত্তালিবকে ৫ হাজার টাকা এবং জালাল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁরা দুজনই নোয়াপাড়া বাজার এলাকার বাসিন্দা।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ মৈত্রী রায় বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে আইনানুগ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com