
হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি) মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও গাঁজা জব্দ করেছে। জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য প্রায় ৬২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জানুয়ারি ঢাকা–সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি ট্রাক তল্লাশি করা হয়। এ সময় ট্রাকের ভেতরে ধানের তুষের বস্তার নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়।
এছাড়াও একই দিনে চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপি এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে ৫৫ বিজিবি।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, “জব্দকৃত চোরাচালানি পণ্য ও মাদক আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান ও মাদক চক্র শনাক্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।”
বিজিবির এ অভিযানে এলাকায় মাদক ও চোরাচালানকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা জানান।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।