
হবিগঞ্জের মাধবপুরে ৫৫ বিজিবির মাদকবিরোধী অভিযানে খড়বোঝাই একটি ট্রাক থেকে ১০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে তেলিয়াপাড়া বিওপির একটি টহল দল ঢাকা–সিলেট পুরাতন মহাসড়কের জগদীশপুর এলাকায় ট্রাকটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় খড়ের ভেতরে বস্তায় লুকানো অবস্থায় গাঁজাগুলো উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন মো. নজরুল ইসলাম (৩৭) ও রহমত আলী (৪৩)। উদ্ধারকৃত গাঁজাসহ ট্রাকটি জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।