প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ১২:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৭, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ
মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১ টায় মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা এনায়েতপুর গ্রামে অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ মো: শামীম মিয়া (৩২) কে গ্রেফতার করেন। ধৃত শামীম দক্ষিণ সুরমা এনায়েতপুর গ্রামের রঙ্গু মিয়ার ছেলে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব মোরশেদ খান সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রকৃয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com