
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আকাশ মিয়াকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২৮ জুলাই) দুপুর ২টায় র্যাব-৯ মিডিয়া অফিস এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।
আকাশ মিয়া মাধবপুর উপজেলার হাবিবপুর গ্রামের মো. নুর মিয়ার ছেলে। র্যাব জানায়, রবিবার দুপুর আড়াইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং র্যাব-৮, বরিশালের একটি যৌথ দল অভিযান চালিয়ে পটুয়াখালীর বাউফল উপজেলার বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
প্রসঙ্গত, ভিকটিমের পরিবার মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা (মামলা নং-৪২, তারিখ-২৭/০৫/২০২৫) দায়ের করে। মামলার প্রধান আসামি আকাশ মিয়া ঘটনার পর থেকে পলাতক ছিলেন।
র্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।