প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৬, ৫:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৫, ৯:৪১ অপরাহ্ণ
মাধবপুরে র্যাবের অভিযানে ১৫০ বোতল ইসকফ সিরাপসহ যুবক আটক

হবিগঞ্জের মাধবপুরে র্যাব-৯ এর অভিযানে ১৫০ বোতল ইসকফ সিরাপসহ মো. সৈকত (১৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, হবিগঞ্জ ক্যাম্পের একটি দল চুনারুঘাট থানাধীন নোয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় আল আমিন ফুড ফেয়ার হোটেলের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা যুবককে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরবর্তীতে তার ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১৫০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈকত স্বীকার করে, সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করাই ছিল তার কাজ।
আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব ৯ এর সিলেট মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com