প্রিন্ট এর তারিখঃ জুন ২৯, ২০২৬, ৬:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
মাধবপুরে শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশনের ১৩ সদস্য বিশিষ্ট মাধবপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।"
এ উপলক্ষে বুধবার (২৭ জুন) বিকেল ৫ টার দিকে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোবিন্দপুর সরকারি উচ্চবিদ্যালয়ের
শিক্ষক মো. কামরুল ইসলাম। শারীরিক শিক্ষার মানোন্নয়ন, উপজেলার বিভিন্ন খেলাধুলার উন্নয়ন এবং অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।"
নবগঠিত কমিটিতে দেবপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের তাছাদ্দুক আহমেদ সভাপতি, সৈয়দ সঈদ উদ্দীন উচ্চবিদ্যালয়ের এইচ. এম. সালাউদ্দিন সহ-সভাপতি, পাইলট উচ্চবিদ্যালয়ের মো. মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক এবং তালিবপুর আহছানিয়া উচ্চবিদ্যালয়ের মো. তাউছ মিয়া সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন।"
এ ছাড়া আউলিয়াবাদ আর.কে. উচ্চবিদ্যালয়ের মো. জয়নাল আবেদীন ও ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল অ্যান্ড কলেজের ডলি রানী দাশ সাংগঠনিক সম্পাদক, ধর্মঘর মডেল উচ্চবিদ্যালয়ের সিদ্ধার্থ কুমার প্রচার সম্পাদক, কালিকাপুর উচ্চবিদ্যালয়ের মো. জিকরুল হক ক্রীড়া সম্পাদক এবং শাহজাহানপুর উচ্চবিদ্যালয়ের প্রোজল কান্তি রায় সহ-ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন।"
কার্যকরী সদস্য হিসেবে চৌমুহনী খুর্শিদ হাইস্কুল অ্যান্ড কলেজের মোছা. নূর বানু এবং জগদীশপুর জে.সি. হাইস্কুল অ্যান্ড কলেজের মোস্তাক আহমেদ এবং উপজেলা আদর্শ উচ্চবিদ্যালয়ের আবুল কাশেম চৌধুরী মনোনীত হয়েছেন।"
অন্যদিকে, উপদেষ্টা পরিষদে গোবিন্দপুর সরকারি উচ্চবিদ্যালয়ের মো. কামরুল ইসলাম, আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চবিদ্যালয়ের লাফু মিয়া এবং ডা. জরীপ হোসেন উচ্চবিদ্যালয়ের তানভির মিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে।"
সভায় বক্তারা বলেন, শারীরিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহ বৃদ্ধি এবং উপজেলার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে নবগঠিত কমিটি সম্মিলিতভাবে কাজ করবে।"
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com