হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে চাইনিজ কুড়াল সহ দুই ডাকাতকে আটক করেছে সেনাবাহিনী।
রবিবার (৪ মে) রাত সাড়ে ১২ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে একটি টহল দল উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দুই যুবককে আটক করেন।
আটককৃত ব্যক্তিরা হলো, হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিব জয় নগর গ্রামের চান্দু মিয়ার পুত্র জাহাঙ্গীর মিয়া (২৩) ও হরিতলা গ্রামের শফিক মিয়ার পুত্র শিমুল মিয়া (১৯)।
আটককৃত আসামিদের বিরুদ্ধে মাধবপুর থানায় ডাকাতি ও হত্যাচেষ্টা মামলা আছে বলে জানিয়েছেন থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
নাহিদ মিয়া /এমআই
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।