হবিগঞ্জের মাধবপুরে ক্যান্সার, কিডনিসহ সাতটি জটিল রোগে আক্রান্ত ৩২ জন রোগীর চিকিৎসার জন্য মোট ৩২ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটায় উপজেলা পরিষদের সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রোগীদের হাতে সহায়তার চেক তুলে দেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদ্রোগ, থ্যালাসেমিয়া ও লিউকেমিয়ায় আক্রান্ত প্রত্যেক রোগীকে এক লাখ টাকা করে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুবেল মণ্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম।
এ ছাড়া উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. পারভেজ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমান এবং মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলমগীর কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।