হবিগঞ্জের মাধবপুরে র্যাব-৯ এর অভিযানে ৫২ কেজি গাঁজাসহ ধনেশ্বর জরা (২৩) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে চুনারুঘাট উপজেলার আমু চা-বাগান এলাকার কার্তিক জরার ছেলে।
শনিবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুরমা চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়, তবে তার এক সহযোগী পালিয়ে যায়।"
ধনেশ্বরের দেখানো মতে পাঁচটি বস্তা থেকে স্কচটেপ মোড়ানো ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র্যাব জানায়, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে গাঁজা এনে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন।
আটককৃত ব্যক্তি ও জব্দকৃত গাঁজা মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।