নওগাঁ প্রতিনিধিঃ ২৬ জুন ২০২৬ , ৮:০৮:৫৬ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার প্রসাদপুর বাজার তিন মাথার মোড় দেলুয়াবাড়ি রোড সংলগ্ন ‘হালিম স্যারের আইসিটি প্রাইভেট সেন্টার’-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হালিম স্যারের আইসিটি প্রাইভেট সেন্টারের পরিচালক মো. আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা।
বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনা করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও উজ্জ্বল কর্মময় জীবন কামনা করেন। একই সঙ্গে আসন্ন পরীক্ষায় নকলমুক্ত পরিবেশে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পারইল সিনিয়র আলিম মাদ্রাসার সিনিয়র প্রভাষক মো. আব্দুল আলিম, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সিনিয়র প্রভাষক মকলেছুর রহমান, সহকারী শিক্ষক মামুন রশিদ ও সন্টু কুমার।
এছাড়াও আরও বক্তব্য রাখেন রাজশাহীর এনসিসি নার্সিং ভর্তি কোচিংয়ের পরিচালক আল আমিন, আমিনুল বাংলা অ্যান্ড জিকে’র পরিচালক আমিনুল ইসলাম, মাস্টার ট্র্যাকের পরিচালক ছোটন মাহমুদ এবং সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু প্রমুখ।
আলোচনা সভা শেষে পরীক্ষার্থীদের বিদায়ী উপহার প্রদান করা হয় এবং তাদের সার্বিক কল্যাণ ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।














