নওগাঁ প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ , ১১:৪৭:২৩ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে কৃষিজমির উপরিভাগ কর্তনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (দুপুরে) উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের আবিদ্যপাড়া ও ফতেপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। অভিযানে অবৈধভাবে কৃষিজমির উপরিভাগ কর্তনের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভূমি ব্যবস্থাপনা ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে এ জরিমানা আরোপ করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন,
“অনুমতি ছাড়া পুকুরের মাটি বা বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। এতে পরিবেশ ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”




















