
নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নব-নির্বাচিত কমিটির পরিচিতি ও দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম.এ মতীন। তিনি বলেন, “দলীয় ঐক্যই আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করবে। সকলকে সংগঠিতভাবে কাজ করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন এম.এ মতীন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, সহ-সভাপতি নওফেল আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, আবুল কালাম আজাদ, কাজী আমিনুল ইসলাম, নূরুল ইসলাম, এমদাদুল হক, এমদাদুল হক সুলতান, জাহাঙ্গীর আলম বিদ্যুৎ ও সহিদুজ্জামান ছালেকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শুরু হয় কুরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে। এরপর নবগঠিত কমিটির সভাপতি, সম্পাদক ও নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং পরিচিতি করানো হয়। সভায় দলীয় লক্ষ্য, আদর্শ ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তোয়ালে ও মধ্যাহ্নভোজ বিতরণ করা হয়।
নেতাকর্মীদের মতে, এ সভার মাধ্যমে মান্দা উপজেলা বিএনপি আগামী নির্বাচনের জন্য শক্তিশালী প্রস্তুতি শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।