নওগাঁর মান্দায় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘বিজয় মেলা–২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বর মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী।
এসময় সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শাহরিয়ার আলম শুভ,উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকার এবং মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।