বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় নওগাঁর মান্দায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার প্রসাদপুর বাজারের প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদলের সঞ্চালনায় এবং সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান (মকে)-এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৫নং গণেশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এ.কে.এম. নাজমুল হক নাজু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ১নং সদস্য ডা. ইকরামুল বারী টিপু, সহসভাপতি তোফাজ্জল হোসেন টুকু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন খান এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ওলামা দলের সদস্যসচিব কাজী আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি মন্টু মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মোর্শেদ চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক সুলতান ও যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পলাশ কুমার, গণেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম চৌধুরীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, দেশনেত্রী সুস্থ হয়ে ফিরে এসে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন প্রেরণা যোগাবেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।