নওগাঁর মান্দায় শিয়ালের কামড়ে জাফর আলী নামে এক বৃদ্ধ আহত হয়েছেন। আহত জাফর আলী (৬৫) উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গাড়িক্ষেত্র গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, আহত জাফর আলী শনিবার সকালে বাড়ির পাশে খিড়ার ক্ষেত দেখতে যান। এসময় হঠাৎ করেই ১ টি শিয়াল তাকে আক্রমণ করে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন । এরপর তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ তাসনিম হোসাইন আরিফ শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এমআই
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।