প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৭:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ৩:১৫ অপরাহ্ণ
মান্দায় হাসপাতালে যাওয়ার পথে ভুটভুটির ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধা

নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল) যাওয়ার পথে ভুটভুটির ধাক্কায় জাবেদা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা মৃত্যু বরণ করেছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি ) বেলা ১১ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাবেদা খাতুন উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজীগোবিন্দপুর গ্রামের মনসুর রহমানের স্ত্রী।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, রোববার বেলা ১১ টার দিকে জাবেদা খাতুন মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল) চিকিৎসা গ্রহণ করার জন্য যাচ্ছিলেন। এসময় নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর মোড়ে এলাকায় রাস্তা পারাপার হতে গিয়ে ভুটভুটির ধাক্কায় গুরুতর আহত হন তিনি । এরপর সেখান থেকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
মাহবুবুজ্জামান সেতু /এমআই
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com