
নওগাঁর মান্দায় আটটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাইফ উদ্দিন বিশ্বাস (৫৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার শালদহ গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাইফ উদ্দিন বিশ্বাস শালদহ গ্রামের মৃত কসিম উদ্দিন বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে দায়ের করা আটটি সিআর মামলায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি রয়েছে। এসব মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মজিবর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার সকালে নিজ বাড়ি থেকে সাইফ উদ্দিন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।