মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ একজনকে আটক করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর এম এ এন রওশন আলম–এর নেতৃত্বে মেহেরপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানটি যতারপুর গ্রামের মরহুম মাদার আলী বিশ্বাসের পুত্র মো. বিল্লাল হোসেন (৪২)–এর বসতবাড়িতে চালানো হয়। অভিযানের সময় তার শয়নকক্ষের ওয়ারড্রোবের ভেতর থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক মো. বিল্লাল হোসেন একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চোরাচালান, মানি লন্ডারিং, অনলাইন বেটিং ও ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—একটি ৭.৬৫ মি.মি. পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন ,দুই রাউন্ড তাজা গুলি ।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।