মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুলকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশের একটি টিম মুজিবনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আরিফুল এনাম বকুল মেহেরপুর পৌরসভার কোট রোড এলাকার মৃত নিজাবত হোসেনের ছেলে।
মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার দুপুরে আরিফুল এনাম বকুলকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।