মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা ইশতিয়াক আহমেদের উপর আওয়ামী সন্ত্রাসী বাহিনীর পরিকল্পিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ১৪ই ফেব্রুয়ারি বেলা ১২টার দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধন অনুষ্ঠিত হয় জাতীয় নাগরিক কমিটির সদস্য সাহেব মাহমুদের নেতৃত্বে।
এই সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক তামিম ইসলাম, সদস্য সিয়াম আহমেদ, ইশতিয়াক আহমেদ, জাতীয় নাগরিক কমিটির সদস্য খন্দকার মুইজ ।
পরে মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আখতার খানমের হাতে স্মারকলিপি প্রদান করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।