মেহেরপুর প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৬ , ৭:৫৩:২৮ প্রিন্ট সংস্করণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে মেহেরপুর সদর উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
রোববার (১৮ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টায় মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠপর্যায়ে কাজ করা এবং সার্বিক নির্বাচন প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ বলেন, দলের অভ্যন্তরীণ ঐক্য ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন আমদহ ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন; পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মিন্টু আলী; শ্যামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল আহমেদ; আমঝুপি ইউনিয়ন বিএনপির সভাপতি চঞ্চল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান; বুড়িপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক **ফরিদ উদ্দিন**সহ সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভা শেষে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, ঐক্যবদ্ধ ও সংগঠিতভাবে মাঠে কাজ করতে পারলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল প্রত্যাশিত সাফল্য অর্জন করবে।




















