
মেহেরপুর শহরে নিখোঁজের সাত দিন পর টগর খাতুন (৪২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের কাশ্যবপাড়া এলাকার এনজিওকর্মী সেন্টু আহমেদের স্ত্রী।
মঙ্গলবার সন্ধ্যায় নিহতের বাড়ির পাশের টিন দিয়ে ঘেরা পরিত্যক্ত জমি থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, টগর খাতুন ৩১ ডিসেম্বর নিখোঁজ হন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মেহেরপুর সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। মৃতদেহ স্বামী সেন্টু আহমেদ শনাক্ত করেছেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।