
মেহেরপুর-১ (মেহেরপুর সদর ও মুজিবনগর) সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সোহেল রানার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।
শনিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক ও মেহেরপুর-১ আসনের রিটার্নিং কর্মকর্তা ড. সৈয়দ এনামুল কবিরের কাছ থেকে সোহেল রানার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন জেলা এনসিপির সদস্য (লিয়াজু) মাহাবুব ই তৌহিদ রবিন।
এ সময় জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আরিফ খান ও আসিক রাব্বি, সদস্য (লিয়াজু/সংগঠন) হাসনাত জামান সৈকত, সদস্য (অর্থ) তামিম ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এনসিপি নেতৃবৃন্দ বলেন, ইঞ্জিনিয়ার সোহেল রানার নেতৃত্বে মেহেরপুর-১ আসনের জনগণের প্রত্যাশা পূরণে জাতীয় নাগরিক পার্টি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।