
দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র দ্বিবার্ষিক নির্বাচন ঘিরে ‘ব্যবসায়ী ঐক্য ফোরাম’ সমর্থিত হাসান আহমেদ জাবেদ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় শ্রীমঙ্গলের পানসী রেস্টুরেন্টের হলরুমে জমকালো আয়োজনে প্যানেলটির সদস্যদের পরিচয় উপস্থাপন করা হয়।
প্যানেল প্রধান হাসান আহমেদ জাবেদ তার প্যানেলের প্রতিটি সদস্যের নাম ঘোষণা করে একে একে মঞ্চে পরিচয় করিয়ে দেন। প্যানেলের সদস্যরা হলেন— মো. আব্দুল মুকিত, আবুল কালাম বেলাল, তোফায়েল আহমদ তুয়েল, সাইফুল ইসলাম টুটুল, হায়দার হোসাইন, আনিছুজ্জামান বায়েছ, এমরোজ আহমেদ, এমদাদুল হক এমাদ, হাফেজ আহমদ মাহফুজ, রাহিদ আহমেদ জাকির, হানিফ মোহাম্মদ খান, মো. দেলোয়ার হোসেন, সালমান আহমেদ জুমান, মির্জা সোহেল বেগ, প্রণব পাল, মো. রুবেল মিয়া ও মো. মশিক মোল্লা।
পরিচিতি সভায় প্যানেলটির পক্ষ থেকে ১৪ দফা দাবি ও প্রতিশ্রুতি ঘোষণা করা হয়। নেতৃবৃন্দ বলেন, নির্বাচিত হলে ব্যবসায়ীদের উন্নয়ন, বাণিজ্যিক পরিবেশ শক্তিশালীকরণ এবং চেম্বারের কার্যক্রম আধুনিকায়নের লক্ষ্যে এসব দফা বাস্তবায়ন করা হবে।
আগামী ১১ ডিসেম্বর (রবিবার) অনুষ্ঠিতব্য নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ফলে ভোটে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার সম্ভাবনা দেখা দিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—শ্রীমঙ্গল জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, চা-কর ও এম. আর. খান চা বাগানের স্বত্বাধিকারী মো. সিরাজুল ইসলাম চৌধুরী হারুনসহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।