বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদী থেকে এক অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি গ্রামের কাছে যমুনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে মাছ ধরার সময় নদীর ভাসমান মরদেহটি দেখতে পান তারা। ধারণা করা হচ্ছে, উজান থেকে স্রোতের টানে মরদেহটি ভেসে এসেছে। তবে ওই নারীর পরিচয় এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। মরদেহে পচন ধরায় বয়স এবং চেহারা বোঝা যাচ্ছে না। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।