
২৪’র গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে এক গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) বিকেলে বাস স্ট্যান্ড ব্রিজ সংলগ্ন এলাকায় এ গণসমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। তিনি বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশে টেন্ডারবাজি, চাঁদাবাজির মতো দুর্নীতি থাকবে না। এ দেশ হবে ইসলামী নীতিনৈতিকতায় পরিচালিত একটি উন্নত বাংলাদেশ।"
তিনি নেতাকর্মীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় অর্জনে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
উপজেলা আমীর মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও মনোনীত মেয়র প্রার্থী অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা সেক্রেটারি নজরুল ইসলাম খান, পৌর আমীর আব্দুল হামিদ, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম, নাভারন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মনোনীত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জিয়াউল হক, মনিরুজ্জামান সুমন, জহিরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ গণমিছিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।