
যশোরের বাঘারপাড়ায় অভিযান চালিয়ে ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজনকে আটক করেছে এসআরবি-৬ যশোর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে যশোর-নড়াইল সড়কের ধলগ্রাম রাস্তার মোড় বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআরবি-৬ যশোরের স্কোয়াড লিডার ও কোম্পানি কমান্ডার ইমামীম মুবীন সরকার সুমন।

আটক ব্যক্তিরা হলেন ফরিদপুরের মধুখালী থানার আড়পাড়া গ্রামের আব্দুল সাত্তার মল্লিকের ছেলে মোক্তার হোসেন এবং পটুয়াখালীর গলাচিপা এলাকার সেকেন্দার আলীর ছেলে রাজ্জাক।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকারে বিদেশি মদের চালান আসছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-৬-এর সদস্যরা ধলগ্রাম বাজার এলাকায় অবস্থান নেন। পরে সন্দেহভাজন প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় গাড়ির ক্যাবিন থেকে ৯৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গাড়িতে থাকা দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।