এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ৮ ডিসেম্বর ২০২৫ , ৮:৪৫:৩০ প্রিন্ট সংস্করণ
যশোর–১ (শার্শা) আসনে গণঅধিকার পরিষদের মনোনয়নপ্রত্যাশী ও দলের কেন্দ্রীয় সংসদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল দিনভর শার্শা উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ করেছেন।
শুক্রবার উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগকালে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে আশিক ইকবাল বলেন,
“গণঅধিকার পরিষদ একটি তারুণ্যনির্ভর রাজনৈতিক দল। শার্শার বিভিন্ন জায়গায় গণসংযোগ করতে গিয়ে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ পরিবর্তন চায়, নতুন কিছু চায়—আমরাও পরিবর্তনের বার্তা নিয়ে মানুষের দুয়ারে যাচ্ছি।”
গণসংযোগ কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ যশোর জেলা সভাপতি এ.বি.এম. আশিকুর রহমান, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শান্ত খান, জেলা দপ্তর সম্পাদক হারুন অর রশীদ রানা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান, বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ–মানবাধিকার বিষয়ক সম্পাদক শাহাবুদ্দীন শান্ত, ছাত্র অধিকার পরিষদ যশোর জেলা সহ–সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, ছাত্র অধিকার পরিষদ শার্শা উপজেলা সভাপতি আমান উল্লাহ আমান, অন্তর হোসাইন, নাসিম রেজা, হোসেন আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আশিক ইকবালের এ গণসংযোগ তৎপরতা আসনটিতে নতুন সমীকরণের আভাস দিচ্ছে বলে অনেকে মনে করছেন।














