ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ মাজিদ খাদেমি এক বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে বাহিনীটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও দ্য টাইমস অব ইসরায়েল খবরটি নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আজ সকালে চালানো এক বিমান হামলার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
আর বাহিনীটির এক বিবৃতিতে জানানো হয়েছে, আজ ভোরের দিকে ‘আমেরিকান-জায়নিস্ট শত্রুর সন্ত্রাসী হামলায়’ তিনি নিহত হন।
মাজিদ খাদেমি বিপ্লবী গার্ডের ইন্টেলিজেন্স প্রোটেকশন অর্গানাইজেশন এবং ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।