প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ১২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩, ২০২৫, ৫:০৩ অপরাহ্ণ
রংপুরের গঙ্গাচড়া হিন্দুপল্লীতে হামলার ঘটনায় সেলিম নামে এক সাংবাদিক আটক

রংপুরের গঙ্গাচড়া উপজেলার একটি হিন্দুপল্লীতে হামলার ঘটনায় হাবিবুর রহমান সেলিম নামে এক সাংবাদিককে আটক করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে হিন্দুপল্লীতে হামলার ঘটনা উসকে দেওয়ার অভিযোগ পেয়েছে। রোববার (৩ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান।এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে ওই সাংবাদিককে তার নিজ বাড়ি রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানান, গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাতপুরে হিন্দুপল্লীতে হামলার ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে হামলাকারীদের সরাসরি উসকে দেওয়ার অভিযোগে রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার পাগলাপীর প্রতিনিধি হাবিবুর রহমান সেলিমকে শনিবার রাতে গ্রেপ্তার করে সেনাবাহিনী।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com