সারাদেশ

রংপুরের গঙ্গাচড়ায় আগাম আলু চাষে কৃষকদের নতুন আশার সঞ্চার

  আব্দুল আলীম প্রামানিক, গঙ্গাচড়া (রংপুর) ২২ নভেম্বর ২০২৫ , ১১:০৬:০৫ প্রিন্ট সংস্করণ

গত বছরের লোকসানের ধকল কাটিয়ে উঠতে না উঠতেই রংপুরের গঙ্গাচড়ায় আবারও আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। গত মৌসুমে ফলন ভালো হলেও বাজারমূল্য কম থাকায় কৃষকরা কাঙ্ক্ষিত মুনাফা পাননি। তবু অনিশ্চিত ভবিষ্যতের মাঝেও আগাম আলুতে লাভের আশায় এ বছরও তারা জমিতে নেমেছেন নতুন উদ্যমে।

পাইকান কুঠিপাড়া গ্রামের কৃষক রিপন জানান, তিনি এক একর জমিতে আগাম আলু লাগিয়েছেন। কয়েক দিনের মধ্যেই নতুন আলু উঠতে শুরু করবে বলে আশা করছেন তিনি। গত বছরের লোকসানের পরও আগাম আলুর সম্ভাবনার কথা ভেবে অনেকেই আবার এ চাষে ফিরে এসেছেন।

নোহালী ইউনিয়নের পশ্চিম বালাপাড়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম এক একর ও কৃষক হরি ৫০ শতক জমিতে আলু চাষ করেছেন।

উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে ৫ হাজার ২৭০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, আগাম আলুতে লাভ বেশি হওয়ায় কৃষকদের আগ্রহ প্রতি বছরই বাড়ছে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যেই আগাম আলু উত্তোলন শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও খবর

Sponsered content